আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও আইনশৃঙ্খলা: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • সর্বশেষ আপডেট : ০৭:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 23

আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই আগামী সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২০৯ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

আগামী দিনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে-অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দিস আর দ্য চ্যালেঞ্জ।’

‘এটি আনন্দময়-বিষাদময়’

নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ফলাফল একাধারে আনন্দময়, আবার বিষাদময়। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না—এটা বিষাদময়।’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনেক শত-হাজার রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে একটা চমৎকার উৎসবমুখর এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি অভিভূত ও মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।’

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।’

এদিকে বিমানবন্দর থেকে বিএনপি মহাসচিব সরাসরি গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

টিএ/আরআইএস

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও আইনশৃঙ্খলা: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট : ০৭:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬