টেলিটকের সেবা সপ্তাহে ছাড়, অফার
- সর্বশেষ আপডেট : ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে ভয়েস ও দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা দিতে গ্রাহক সেবা সপ্তাহ শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক।
গত বছরের ন্যায় এই বছরেও টেলিটকে সাত দিন ব্যাপী শুরু হয়েছে গ্রাহক সেবা সপ্তাহ। গ্রাহক সেবা সপ্তাহটি রোববার (১ ফেব্রুয়ারি) সকালে গুলশান কাস্টমার কেয়ার সেন্টারে উদ্ভোধন করা হয়, সেবাটি উদ্ভোধন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
টেলিটকের অতিরিক্ত মহা-ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. সাইফুর রহমান খান জাানন, গ্রাহক সেবা সপ্তাহ উপলক্ষে টেলিটক দিচ্ছে সিমে বিশেষ মূল্য ছাড় ও আকর্ষনীয় বান্ডেল অফার, যেখানে জেন-জি সিমের মূল্য ১৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা, স্বাধীন সিম ২৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকা এবং সিম রিপ্লেসে ২৫০ টাকার পরিবর্তে ১৫০ টাকায় পাওয়া যাবে।
এ ছাড়াও এই সেবা সপ্তাহ উপলক্ষে স্বাধীন প্যাকেজে মাত্র ৪৮ টাকা রিচার্জে ৪৮ মিনিট টকটাইম ও ১০ জিবি ডাটা পাবেন সাত দিনের মেয়াদে। সারা বাংলাদেশে টেলিটকের কাস্টমার কেয়ার ও পয়েন্টে গিয়ে গ্রাহক এই সেবাটি নিতে পারবেন।
গ্রাহক সেবা সপ্তাহ চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। টেলিটক সবসময় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য ও সেবা পরিকল্পনা গ্রহণ করে থাকে। একইসঙ্গে টেলিটক উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এমআইএইচ
















