নির্বাচনের পরিবেশ ভালো, যোগ্য প্রার্থীরা জয়ী হোক: আবুল হায়াৎ
- সর্বশেষ আপডেট : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াৎ। ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দেন তিনি।
গত তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে বাংলাদেশের সব নির্বাচনেই ভোট প্রদান করেছেন আবুল হায়াৎ। ছাব্বিশের নির্বাচনসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের অভিজ্ঞতা রয়েছে তার।
এবার ভোট দেওয়ার পর আবুল হায়াৎ বলেন, এবারের নির্বাচনের পরিবেশ ভালো, সুন্দর।
তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল।মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।
এনএটি















