ভোটের দিনে ফারুকীর আবেগঘন পোস্ট, উচ্ছ্বাসিত তিশা

রিপোর্টারের নাম
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 20

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে এখন উৎসবের আবহ। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি যেমন চোখে পড়ছে, তেমনি গণতন্ত্রের এই উৎসবে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। 

ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা।

ভোট দেয়ার পর দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি শেয়ার করেছেন।

ফারুকী ভোট দেওয়ার কিছু ছবি প্রকাশ করে ইংরেজিতে দীর্ঘ ক্যাপশনে লেখেন, অজান্তেই এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে। আজ আবরার ফাহাদের জন্মদিন। আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেশে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে।

তার ভাষায়, এই নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর প্রক্রিয়া নয়, বরং এটি এমন এক দিন, যেদিন বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের মালিকানা ফিরে নেবে। আবরারের জন্মদিনের সঙ্গে এই ঘটনার মিলকে তিনি ‘স্বর্গে লেখা এক চিত্রনাট্যের মতো কাকতালীয়’ বলেও আখ্যা দেন।

অন্যদিকে তিশা সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তার ফেসবুক পোস্টে। অভিনেত্রী লিখেছেন, ভবিষ্যতের পথে যাত্রা।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশের মতো তারকাদের অংশগ্রহণও নির্বাচনী আবহে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে। 

এনএটি 

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন

ভোটের দিনে ফারুকীর আবেগঘন পোস্ট, উচ্ছ্বাসিত তিশা

সর্বশেষ আপডেট : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬