সোমবার, ০২ মার্চ ২০২৬
০২:২৮ অপরাহ্ন • ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত
রিপোর্টারের নাম
- সর্বশেষ আপডেট : ০৭:১৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 29
৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পেয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, এবারের গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি।অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
মোট প্রদত্ত ভোটের হিসাবে শতাংশে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে প্রায় ৬৮.০৭ শতাংশ, এবং ‘না’ ভোট পেয়েছে প্রায় ৩১.৯৩ শতাংশ।
আরকেআর/জেএইচ
ট্যাগ :

















