সোমবার, ০২ মার্চ ২০২৬
০২:৩০ অপরাহ্ন • ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি জোটকে ঐক্য পরিষদের অভিনন্দন
রিপোর্টারের নাম
- সর্বশেষ আপডেট : ০৭:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 20
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
পরিষদের পক্ষ থেকে বিবৃতিতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষ ও সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতেও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সব প্রকার অশান্তি ও বিশৃংখলার বিরুদ্ধে একই ধারা অব্যাহত থাকবে।
আরকেআর/জেএইচ
ট্যাগ :















