ভোটকেন্দ্রে মোরসালিনরা, ক্যাম্পে ঋতুপর্ণারা

রিপোর্টারের নাম
  • সর্বশেষ আপডেট : ০৭:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 21

জাতীয় নির্বাচনের দিনে মাঠের লড়াই নয়, গণতান্ত্রিক অধিকার প্রয়োগেই ব্যস্ত সময় কাটিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলো। সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বর্তমান ও সাবেক অনেক ক্রীড়াবিদ নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কারও জন্য এটি ছিল প্রথম ভোটদানের অভিজ্ঞতা, আবার কেউ উপভোগ করেছেন নির্বাচনী আমেজ।

জাতীয় ফুটবল দলের তরুণ তারকা শেখ মোরসালিন নিজ জেলা ফরিদপুরে ভোট দেন।স্থানীয় একটি কেন্দ্রে ভোট দিয়ে তিনি জানান, পরিবেশ ছিল শান্ত ও নির্বিঘ্ন। স্বল্প সময়েই ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

একই জেলায় ভোট দিয়েছেন যুব হকি বিশ্বকাপে একাধিক গোল করা আমিরুল ইসলাম। এটি ছিল তার প্রথম ভোটদান।জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প চলমান থাকলেও খেলোয়াড়দের ভোটাধিকার নিশ্চিত করতে ফেডারেশন সাময়িক বিরতি দেয়। ফলে হকি খেলোয়াড়রা ভোট দেওয়ার সুযোগ পান।

তবে সবার পক্ষে ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি। নারী ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় অনেক ফুটবলার ক্যাম্পে অবস্থান করছেন।শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলীয় প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ায় তারা ভোট দিতে পারেননি। যদিও জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন অভিজ্ঞ ফুটবলার নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন।

প্রথমবার ভোট দিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, প্রথম ভোটদানের অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী কেন্দ্রে ভোট দিয়েছেন হকির সাবেক তারকারাও।তারা জানান, শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি বোধ করেছেন।

সাবেক ফুটবলার ও বর্তমানে দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তার মতে, অধিকাংশ ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

এআর/আরইউ

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন

ভোটকেন্দ্রে মোরসালিনরা, ক্যাম্পে ঋতুপর্ণারা

সর্বশেষ আপডেট : ০৭:২৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬